ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানবেন্দ্র নারায়ণ লারমা'র জন্মবার্ষিকীতে আলোচনা সভা


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ১৫-৯-২০২৫ দুপুর ৩:২৩

 মানবেন্দ্র নারায়ণ লারমা'র ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ির মাটিরাঙায়। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে মাটিরাঙার চৌধুরী কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করা হয়। 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মাটিরাঙ্গা থানা কমিটির সভাপতি অমর সিং চাকমার সভাপতিত্বে পিসিপির মাটিরাঙ্গা থানা কমিটির সভাপতি সুনীল ত্রিপুরা সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)'র কেন্দ্রীয় কমিটির সদস্য আরাধ্য পাল খীসা। 

দেশ প্রেমিক এম এন লারমা ছিলো পাহাড়ের চেতনা মন্তব্য করে প্রধান অতিথি আরাধ্য পাল খীসা বলেন,শান্তির পাহাড় চেয়েছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা। তিনি বেঁচে থাকলে পাহাড়ের সামগ্রীক দৃশ্যপট পাল্টে যেতো। সেই দুরদর্শী চেতনার অগ্রদুত পাহাড়ের নক্ষত্র এমএন লারমা ষড়যন্ত্রকারীদের বুলেটের আঁঘাতে প্রাণ দিতে হয়েছিলো। পার্বত্য চট্টগ্রামকে উন্নয়ন ও অগ্রযাত্রার পথে এগিয়ে নিতে শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন। 

মানবেন্দ্র নারায়ণ লারমা জুম্ম জাতির অধিকার আদায়ে স্বোচ্ছার  ছিলেন। তিনি চেয়েছিলেন অধিকার আদায়ের পাশাপাশি পাহাড়ের সকল মানুষ, সকল জাতি গোষ্ঠি নিজেদের মাথা উঁচু করে বৈষ্যমহীন ভাবে পাহাড়ে শান্তিতে বসবাস করবে।  

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মাটিরাঙ্গা থানা কমিটির সাধারন সম্পাদক দীপু চাকমার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)'র খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা (জুকি),রামগড় থানা কমিটির সভাপতি হরি সাধন  বৈষ্ণব প্রমূখ। 

এছাড়াও অনুষ্ঠানে সাবেক পিসিপির কেন্দ্রীয় সভাপতি রাজ্যময় চাকমা,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নিশান চাকমা,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অরবিন চাকমাসহ নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। 

জেএসএস এর মাটিরাঙ্গা,মানিকছড়ি,রামগড়,লক্ষ্মীছড়ি ও গুইমারা থানা কমিটির অনুষ্ঠানের যৌথভাবে আয়োজন করেন। এমএন লারমা জুম্ম জাতির আলোর দিশারী মন্তব্য করে জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত ও মেহনতি মানুষের অধিকারের স্বপ্নদ্রষ্টা মানবেন্দ্র লারমা পাহাড়ের জুম্মজাতির মুক্তির মহানায়ক বলে উল্লেখ করে শ্রদ্ধার সাথে স্মরণ করেন বক্তারা। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ