ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ার মিরপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৫-৯-২০২৫ দুপুর ৪:৩৩

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন সোমবার সকালে মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। এ আন্দোলন আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। এই অর্জন যাতে বিফলে না যায়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।”

তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের অধিকার হরণ করে ২৬ লাখ কোটি টাকা লুটপাট করেছে, যা দেশের সংকটময় পরিস্থিতির জন্য দায়ী।” বর্তমান অর্থনৈতিক সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, “সব সমস্যার একযোগে সমাধান সম্ভব না হলেও, সবাইকে ধৈর্য ও দায়িত্বশীলতার সাথে দেশের উন্নয়নে একসাথে কাজ করতে হবে।”

জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ করে বলেন, “স্কুল-কলেজ চলাকালীন কোচিং বন্ধ রাখতে হবে। ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।” পাশাপাশি তিনি মাদকের কুফল বর্ণনা করে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আবু সালেহ মোঃ নাসিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পিযূষ কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল কাফী।

সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, আব্দুল গণি, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক শাহ আক্তার মামুন, সেক্রেটারি মাওলানা শেখ মহিউদ্দিন আহমেদ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, শিক্ষক এনামুল ইসলাম ও আব্দুল্লাহেল বাকী, সাংবাদিক মিলন আলী, আব্দুল আউয়াল ও সাইদুর রহমান প্রমুখ।

সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক ১৮৫ জন হতদরিদ্রের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের