চৌদ্দগ্রামে চিকিৎসার জন্য দেশে এসে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে শারীরিক অসুস্থতাজনিত কারণে দেশে চিকিৎসা করাতে এসে অজ্ঞাতনামা গাড়ির চাপায় মো. শাহজালাল (২৫) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাহজালাল চৌদ্দগ্রাম পৌরসভাধিন পূর্ব চাঁন্দিশকরা গ্রামের মফিজ মিয়ার ছেলে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজালাল প্রতিদিনের মত সোমবার ভোর আনুমানিক ৫টায় ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাধিন পূর্ব চাঁন্দিশকরা এলাকায় তার বাড়ি সংলগ্ন চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে একটি অজ্ঞাতনামা গাড়ী তাকে ধাক্কা দিয়ে মাথায় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় মুসল্লিরা শাহজালালের নিথর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নিহতের বড় ভাই শাহাদাত হোসেন জানান, আমার ভাই প্রবাসে অসুস্থ হলে চিকিৎসার জন্য দেশে আসেন। সোমবার ভোর পাঁচটার সময় ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হয়ে মসজিদে যাওয়ার সময় পিছন থেকে অজ্ঞাত নামা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। একে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন চাকমা বলেন, সংবাদ পেয়ে সুরতহাল শেষে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত