কুষ্টিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
সভায় শুরুতেই পুলিশ সুপার মহোদয় পূজা উদযাপন কমিটির সদস্যদের শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি পূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকরণ ও সার্বিক প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন এবং উপস্থিত সবার মতামত গ্রহণ করেন।
তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব উদযাপন করতে হবে। সবাইকে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালনই আমাদের লক্ষ্য।”
পুলিশ সুপার মহোদয় পূজা মণ্ডপসমূহে নিরাপত্তা জোরদারে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এর মধ্যে রয়েছে—
প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন স্বেচ্ছাসেবক নিয়োগ পর্যাপ্ত আলোর ব্যবস্থা পালাক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর ডিউটির ব্যবস্থা
তিনি আরও বলেন, কোথাও কোনো সমস্যার উদ্ভব হলে দ্রুত সংশ্লিষ্ট বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা সরাসরি পুলিশ সুপারকে অবহিত করতে হবে।
মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজা উদযাপনকে ঘিরে জেলা পুলিশ যে প্রস্তুতি গ্রহণ করেছে, তা সকলের প্রশংসা অর্জন করে। সভা শেষে অংশগ্রহণকারীরা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা