সন্দ্বীপে ইঞ্জিনিয়ার বেলায়েতের উঠান বৈঠক, আগামী নির্বাচনের প্রস্তুতির আহ্বান
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, তৃণমূলের সাধারণ নেতা-কর্মীরাই বিএনপির প্রাণ। ৩১ দফার আলোকে রাষ্ট্র কাঠামো সংস্কারের মাধ্যমে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক পরিচালিত হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী নিজাম উদ্দিন। এতে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জমির উদ্দিন, যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মনির, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হান্নান, সাবেক ইউনিয়ন সাধারণ সম্পাদক নিলন মেম্বার, সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন বসু, উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ আফসার, এবং স্থানীয় আবদুল হাই, আবু তাহের ও মোহাম্মদ ইউছুপ প্রমুখ। বক্তারা আগামী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকেই সর্বস্তরের নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২