ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পুরান ঢাকায় রাজউকের উচ্ছেদ অভিযান : অবৈধ নির্মাণে উচ্ছেদ, জরিমানা ও মিটার জব্দ


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ১৫-৯-২০২৫ বিকাল ৭:১৮

রাজধানীর সূত্রাপুর, পাঁচ ভাই ঘাটলেন, নন্দলাল দত্ত লেন ও নাসির উদ্দিন লেন এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) একটি সুপরিকল্পিত উচ্ছেদ অভিযান পরিচালনা করে। রাজউক আইন ভঙ্গ করায় ভবন মালিক কর্তৃক সাত দিনের সময়  দিয়ে ব্যত্যয় অংশ নিজ দায়িত্বে  অপসারণ করার  জন্য ৩০০ টাকার নন জুডিশিয়াল স্টেম্পে মুচলেখা নেয়া হয়  ও ৪টি নির্মাণাধীন  ভবনে অভিযান চলাকালীন একটি ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মোট ৪টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান  উপস্থিত ছিলেন জোন ৭/১ -এর অথরাইজড অফিসার এস.এম. এহসানুল ইমাম, সহকারী অথরাইজ অফিসার আব্দুল রাজ্জাক তোহা প্রধান ইমারত পরিদর্শক কামাল হোসেন, প্রধান ইমারত পরিদর্শক বেলায়েত হোসেন  ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন, মাসুদ রানা, আল নাঈম মুরাদ, সিহাবউদ্দিন, রাফিউল ইসলাম,   আব্দুল আল মামুন এবং আরও অনেকে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

অভিযান চলাকালে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হলেও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী পুরো সময় উপস্থিত ছিল, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।অভিযান শেষে রাজউকের পক্ষ থেকে জানানো হয় “ঢাকাকে বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ দখলদারদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”

Aminur / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)