ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে CLAS এর আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৬-৯-২০২৫ বিকাল ৫:২৮

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা সেক্টর ৬, রোড ৩, বাড়ি ৮-এ অনুষ্ঠিত হলো “গণতন্ত্রের শক্তিতে নতুন প্রজন্মের বাংলাদেশ” শীর্ষক এক গোলটেবিল আলোচনা। অনুষ্ঠানটির আয়োজন করে Centre for Legal Aid and Solutions (CLAS)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Centre for Legal Aid and Solutions (CLAS) -এর সভাপতি  মো. রফিকুল ইসলাম। তিনি বলেন,
“গণতন্ত্র কেবল রাজনৈতিক ব্যবস্থার নাম নয়, এটি প্রতিদিনের জীবনের চর্চা। জনগণের মতামত, অংশগ্রহণ এবং জবাবদিহিতা ছাড়া প্রকৃত গণতন্ত্র বিকশিত হতে পারে না। তরুণরাই আমাদের আগামী দিনের চালিকাশক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবোধ-নির্ভর নেতৃত্ব ছাড়া টেকসই গণতন্ত্র ও উন্নয়ন কল্পনাতীত।”

আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. মাহমুদ আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মো. আকরামুল ইসলাম, ড. মো. আমিরুল ইসলাম, কানেকশন এইড-এর চেয়ারম্যান কামরুল ইসলাম, এডভোকেট আমিনুল ইসলাম বুলবুল, শিক্ষাবিদ ফেরদৌস আমিনি, জনি আখন্দ, আফাজ উদ্দিন, ইকবাল ইউসুফ বাবু সিকদার, এডভোকেট জাহিদুল ইসলাম, এডভোকেট সুমন, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম, সাগরিকা এবং মো. এমদাদ হোসেন।

অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, “গণতন্ত্র কেবল নির্বাচনকেন্দ্রিক হলে চলবে না, এটি হতে হবে জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে অংশীদারিত্বমূলক। নতুন প্রজন্মকে এই চেতনায় শিক্ষিত ও অনুপ্রাণিত করতে হবে।

এডভোকেট মো. আকরামুল ইসলাম বলেন, “আইনের শাসন ও মানবাধিকারের নিশ্চয়তা ব্যতীত গণতন্ত্র অকার্যকর হয়ে পড়ে। এজন্য তরুণ আইনজীবী, শিক্ষক ও শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

ড. মো. আমিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “টেকসই উন্নয়ন তখনই সম্ভব যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাই সমান সুযোগ পাবে এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে।

বক্তারা সম্মিলিতভাবে তরুণদের রাজনীতি, সমাজ উন্নয়ন এবং নেতৃত্বে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, “গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে তরুণদের সাহসী, সৃজনশীল এবং দায়িত্বশীল উদ্যোগই হবে ভবিষ্যতের মূল শক্তি।অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় আয়োজক প্রতিষ্ঠান Centre for Legal Aid and Solutions (CLAS)-এর সহযোগিতায়।

 

 

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা