সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সম্পত্তি আত্মসাত, নিজ সম্পত্তি ভোগদখলে বাধা ও মিথ্যা মামলার অভিযোগ এনে নিজ পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সাদ্দাম হোসেন সাগর নামে এক ভুক্তভোগী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঘাকপাড়া বাজারে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাদ্দাম হোসেন সাগরের অভিযোগ, তাকে বঞ্চিত করে সেনাবাহিনীতে চাকুরীরিত বড় ভাই রেজাউল করিমের নামে সব সম্পদ লিখে দিয়েছে তার পিতা জালাল উদ্দিন৷ এমনকি তার মেয়ের নামের সম্পত্তিতেও প্রবেশ করতে দিচ্ছেনা তার পিতা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ওই গ্রামের জালাল উদ্দিন তার ভিটেবাড়িসহ ১১২ শতক জমি সেনাবাহিনীর সার্জেন্ট পদে চাকুরীরত বড় ছেলে রেজাউল করিমের নামে লিখে দিয়েছেন। এছাড়াও সম্প্রতি জমি বিক্রি করে ১৫ লাখ টাকাও তাকে দিয়েছেন।
অন্যদিকে রেজাউল করিম ময়মনসিংহ শহরে দুই ভাইয়ের নামে যৌথভাবে জমি কেনার কথা বলে ছোট ভাই সাগরের কাছ থেকে ২২ লাখ ৫০ হাজার টাকা নেয়। পরবর্তীতে ময়মনসিংহের জমি নিজ নামে দলিল করে এবং টাকাও ফেরত দেয় না। এছাড়াও সাগরের মেয়ের নামে জালাল উদ্দিনের লিখে দেওয়া ২৫ শতক জমি বিক্রি করতে চাইলেও জালাল উদ্দিন ও রেজাউল মিলে বাধা দেয়।
এমতাবস্থায় এসব বিষয় নিয়ে একাধিকবার স্থানীয় গণ্যমান্যের উপস্থিতিতে সুরাহার চেষ্টা করা হলেও পিতা-পুত্র মিলে মিমাংসায় আসেন না। একপর্যায়ে বৈঠকে জালাল উদ্দিন ও ছোট ছেলের মাঝে কাববিতণ্ডা বাধে। পরবর্তীতে পিতা-পুত্রের এ বাকবিতণ্ডাকে ছেলে কর্তৃক পিতাকে মারধরের ঘটনা সাজিয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি পারিবারিক হওয়ায় থানা কর্তৃপক্ষ আপোষের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
পরবর্তীতে সেনাবাহিনীতে চারকুরীরত বড় ছেলে রেজাউল প্রভাব খাটিয়ে ওই মামলার মনগড়া প্রতিবেদন করায় বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ