ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

আসামি ধরতে গিয়ে মাদককারবারিদের হামলার শিকার পুলিশ


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ১:৪

গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করতে গিয়ে মাদক কারবারীদের হামলার শিকার হয়েছে নালিতাবাড়ী থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক, এক কনস্টেবল ও স্থানীয় এক বাসিন্দা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই মামলা দায়ের ও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আহত কনস্টেবল নাজমুল হকের মাথায় পৃথক ৩টি স্থানে পাঁচটি সেলাই লেগেছে৷ তিনি বর্তমানে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আহত বাকি দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন।

পুলিশ জানায়, বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার মাজম আলীর (৪০) বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবার বিকেল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে থানা পুলিশের তিন সদস্যের একটি দল অভিযান চালায়। এসময় মাজম আলী, হুমায়ুন, জাহাঙ্গীর ও নাঈম  নামের মাদক কারবারী প্রতিবেশি মফিজুলের পতিত বাড়ির রান্নাঘরে বসে ইয়াবা লেনদেন করছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাজম আলীসহ অন্যদের ধরতে চাইলে নারী-পুরুষসহ আসামীর স্বজনেরা পুলিশের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক ওমর ফারুক, কনস্টেবল নাজমুল হক ও ফেরাতে আসা স্থানীয় বাসিন্দা শাহীন আহত হন। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। 

এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাতেই এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই দুই জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলবে।

এমএসএম / এমএসএম

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’