সীতাকুণ্ডে শিপইয়ার্ডের আগুনে আট শ্রমিক দগ্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে আগুন লেগে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার বারআউলিয়া এলাকায় জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে অগ্নিকাণ্ড ঘটে।
চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তার শেখ, সহিদুর রহমান, মো. ফারুক, দুলাল হোসেন ও হানিফ আলী।
শ্রম পরিদর্শন অধিদপ্তর ও পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুজনের শরীরের প্রায় ২৫ শতাংশ এবং পাঁচজনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।
এসপি আবদুল্লাহ আল মাহমুদ জানান, জাহাজ কাটার সময় আগুনের ফুলকি গিয়ে তেলের ট্যাংকে পড়লে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এসময় সেখানে থাকা দুজন গুরতর দগ্ধ হয় ও পাশে থাকা আরও ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে নগরীর দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই শ্রমিকের শরীরের ২৫-৩০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাহ্য তরল পদার্থ থেকে আগুনের সূত্রপাত।
জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডের অংশীদার মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
শ্রমিক অধিকারকর্মী ফজলুল কবির মিন্টু বলেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থার অভাবেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা আহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ ও চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের দাবি জানাই।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস