ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ১৭-৯-২০২৫ বিকাল ৬:১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রহনপুর স্টেশনপাড়া ঐক্য পরিষদ ও মহল্লার চার জামাতের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকমুক্ত সমাজ গড়তে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহবায়ক ও ব্যবসায়ী খাদেমুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্টেশনপাড়া ঐক্য পরিষদের সদস্য সচিব জাহিদ হাসান মুক্তা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জান মোহাম্মদ জানু, রহনপুর স্টেশন বাজার কল্যান বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি নাজমুল হুদা খান রুবেল, অবসরপ্রাপ্ত ব্যাংকার তাজামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আতিকুল ইসলাম আজম, স্টেশনপাড়া শাহী জামে মসজিদের পেশ ইমাম আনোয়ার হোসাইন প্রমুখ । 
বক্তারা বলেন, মহল্লায় বেশ কিছুদিন যাবত হতে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকের রমরমা ব্যবসা চলমান রয়েছে। আবাসিক এলাকায় এমন ঘটনা বেশ উদ্বেগ জনক। এই ধরনের কাজের সাথে সংশ্লিষ্টদের বারবার বিরত থাকার কথা বললেও কর্ণপাত না করে এখনো চলমান রেখেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ডোমপাড়া ( সরকারের অটো রাইস মিলের আশ্বিনা আম বাগান) এর পাশে বিভিন্ন এলাকা থেকে এসে কিশোর যুবকরা প্রায় সব সময় প্রকাশ্যেই মাদক সেবন করে থাকেন।  এছাড়াও আবাসিক এলাকায় কোন প্রকার মেস কিংবা হোস্টেল না থাকার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়। দুর্নীতি সহ সকল অপকর্মের বিরুদ্ধে রহনপুর স্টেশনপাড়া ঐক্য পরিষদ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, অনতবিলম্বে রহনপুর এবি পাড়া (শান্তি পাড়া) সহ অন্যান্য মহল্লার অসামাজিক কার্যকলাপ সহ মাদক মুক্ত সমাজ বিনির্মাণে অসামাজিক কার্যকলাপ মাদকদ্রব্য ব্যবসার সাথে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের জন্য জোরালো আবেদন রাখেন। ঘন্টা ব্যাপী মানববন্ধনের আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।  সামাজিক ও পারিবারিক নিরাপত্তার স্বার্থে  এই মানববন্ধন আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি

মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন