ডাসারে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
মাদারীপুরের ডাসারে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই গ্রামের নাঈম মোল্লার বড় ছেলে হাফিজুল মোল্লা (৮) ও ছোট ছেলে হামজা মোল্লা (৫)।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে দুই ভাই বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় ছোট ভাই হামজা মোল্লা পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই হাফিজুল মোল্লা ও পানিতে তলিয়ে যায়। দীর্ঘসময় তাদের খুঁজে না পেয়ে স্বজনরা পুকুরে ভাসতে দেখে দুই ভাইকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তারা দুজনেই মারা যান।নিহতদের প্রতিবেশী জামাল হোসেন বলেন, "খেলতে গিয়ে দুই ভাইয়ের এমন মৃত্যু খুবই কষ্টদায়ক। তাদের বাবা-মা কীভাবে এই শোক সহ্য করবেন বুঝতে পারছি না।"
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত
ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২
Link Copied