চোরের উৎপাতে বাকেরগঞ্জ পৌরসভা এলাকায় অতিষ্ঠ পৌরবাসী
বাকেরগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বেড়েছে চোরের উৎপাত। সুযোগ বুঝে এই চোরেরা দিন,রাতের যে কোন সময় বাসা বাড়িতে হানা দিয়ে মুল্যবান জিনিস পত্র ও টাকা - পয়সা নিয়া যায়। অনেকের ধারণা একটি পেশাদার সংঘবদ্ধ চোর চক্র এই ধরনের অপকর্মের সাথে জড়িত।
সাম্প্রতিক সময়ে বাকেরগঞ্জ পৌরসভা এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। কিন্তু এখন পর্যন্ত এই সব চোরদের কোন ক্লু বের করতে পারেনি। পৌর এলাকার ভিতরে এভাবে চুরির প্রবনতা বেড়ে যাওয়ায় জনমনে এক ধরনের আতংক বিরাজ করেছে। অনেক সময় সিসিটিভি ফুটেজে ও এইসব চোরদের চেহারা সনাক্ত করা সম্ভব হয় না।
এলাকায় চুরি প্রবনতা বেড়ে যাওয়ায় স্হানীয় সুধী সমাজ বলছে, মাদক, ও নেশা, সংক্রান্ত, দ্রব্যের সহজলভ্যতা এর জন্য অধিকাংশে দায়ী।ইতিমধ্যে বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান ( রুবেলের) বাসায় চোর চক্রের কালো হাতের ছোয়া লেগেছে। যা বাকেরগঞ্জ পৌরসভায় বসবাসরত নাগরিকদের আরও ভাবিয়ে তুলেছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ( ওসি) আবুল কালাম বলেন, চোর চক্রকে ধরার জন্য থানা পুলিশ যথেষ্ট আন্তরিক রয়েছে এবং অচিরেই এই চোরদের ধরতে সক্ষম হবে।
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান