ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

৩৫ হাজার টাকায় নবজাতক বিক্রি, ফের মায়ের কোলে ফিরল সন্তান


মহেশখালী প্রতিনিধি  photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ২:২১

সদ্য ভূমিষ্ঠ পাঁচ দিনের নবজাতককে মাত্র ৩৫ হাজার টাকার চুক্তিতে বিক্রি করে দিলেন এক পিতা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি মায়ের গর্ভে থাকাকালীন সময়েই পিতা মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের শাহজাহান নামের এক ব্যক্তির সাথে ৩৫ হাজার টাকায় বিক্রির চুক্তি করেন।

এরপর ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি হাসপাতালে ওই মা জমজ দুই ছেলে সন্তানের জন্ম দেন। কিন্তু ১৩ সেপ্টেম্বর মায়ের অজান্তেই বাবা চুক্তি অনুযায়ী জমজ সন্তানদের একজনকে ৩৫ হাজার টাকার বিনিময়ে শাহজাহানের হাতে তুলে দেন। শাহজাহান মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদের পুত্র।
 
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় ক্রেতার সাথে পুনরায় আলোচনায় বসে ৫০ হাজার টাকার বিনিময়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়। স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাহার ইকবাল দাদুলের সহায়তায় শিশুটিকে গর্ভধারিণী মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় বলে জানান ইউপি সদস্য নুরুল ইসলাম। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকে একে হৃদয়বিদারক ও নিন্দনীয় ঘটনা হিসেবে অভিহিত করেছেন।

এমএসএম / এমএসএম

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত

মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন