চিতলমারীতে পুকুরে ডুবে প্রাণ গেল দাদা ও নাতির, অশ্রুসিক্ত পরিবার
বাগেরহাটের চিতলমারী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দাদা-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শিবপুর গ্রামের মোল্লা বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শাহাজান মোল্লা (৯৫) ও তার নাতি নূরুল কাদের (৮)। নিহত নূরুল কাদের ঢাকার খান ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নূরুল কাদেরের বাবা নূরুজ্জামান মোল্লা পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি ছেলে নূরুল কাদেরকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন।
দুপুরে দাদা ও নাতি বাড়ির পাশের একটি বড় পুকুরে গোসল করতে নামেন। এসময় নূরুল কাদের পা পিছলে গভীর পানিতে তলিয়ে যায় এবং হাবুডুবু খেতে থাকে। নাতিকে উদ্ধারের জন্য বৃদ্ধ শাহাজান মোল্লা ঝাঁপ দিলেও বয়সের কারণে তিনি আর তাকে উদ্ধার করতে পারেননি। বরং তিনিও পানির গভীরে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাদের মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নূরুল কাদেরের মাকে এখনো সরাসরি মৃত্যুর খবর জানানো হয়নি; অন্যভাবে জরুরি খবর দেওয়া হয়েছে। অন্যদিকে শাহাজান মোল্লার ছোট ছেলে বর্তমানে দুবাই প্রবাসী। তাকে খবর দেওয়া হয়েছে, তিনি দেশের উদ্দেশে রওনা দিয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল (শুক্রবার) সকাল ১১ বা ১২টার দিকে নিজ বাড়িতে তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দাদা-নাতির এই করুণ মৃত্যুর ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে গভীর শোক। বাড়িজুড়ে চলছে আহাজারি। স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার