উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক বাস্তবায়িত উত্তরা ১৮ নম্বর সেক্টরের এপার্টমেন্ট প্রকল্পের 'এ' ব্লকে নির্মিত ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, সকাল ১০টায় রাজউক অডিটোরিয়ামে এই লটারি কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।
লটারির স্বচ্ছতা নিশ্চিত করতে অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক পর্যায়ের বাছাই শেষে ফলাফল প্রকাশ করা হয়। এর আগে উপস্থিত ফ্ল্যাট বরাদ্দ প্রত্যাশীদের দিয়েই পর্যায় সংখ্যা নির্ধারণ করা হয়। আজকের লটারির মাধ্যমে ১৪৩টি ফ্ল্যাট এবং ৫২৪টি কার পার্কিং আইডি বরাদ্দ দেওয়া হয়। উল্লেখ্য, উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের 'এ' ব্লকে মোট ৭৯টি ভবনে ৬৬৩৬টি ফ্ল্যাট রয়েছে। সমগ্র প্রকল্পের ৫৫% জমি খেলার মাঠ, পার্ক, সবুজায়ন এবং রাস্তার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিটি ভবনেই রয়েছে অত্যাধুনিক নাগরিক সুবিধা, যেমন: সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম এবং এলপি গ্যাস সরবরাহের রেটিকুলেটেড সিস্টেম।
প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের মতো নাগরিক সুবিধাসম্পন্ন আবাসিক এলাকা নগরবাসীর জীবনে ভিন্ন মাত্রা যোগ করে। তিনি আরও বলেন, লটারি সুষ্ঠুভাবে পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে রাজউক বদ্ধপরিকর। লটারি কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালিত হওয়ায় ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দপ্রাপ্তরা সন্তোষ প্রকাশ করেছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান, সদস্য (পরিকল্পনা) গিয়াস উদ্দিন, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ বশিরুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)