দেশী ও বিদেশি নারীদের ফ্যাশন হাউজ অপরাজিতা
পোশাকে ঐতিহ্য ও আধুনিকতা ছাপ নিয়ে ঢাকায় যাত্রা শুরু করল নতুন ফ্যাশন হাউজ অপরাজিতা। ১৮ সেপ্টেম্বর গুলশান ২ এর পিংক সিটি শপিং মলের লেভেল ৬ এ এর উদ্বোধন করা হয়। লায়ন শারমিন সেলিম তুলি এবং লায়ন ফারহানা বক্স এর যৌথ উদ্যোগে শুরু হয়েছে অপরাজিতা। বিভিন্ন রঙ ও নকশায় নারীদের নান্দনিক পোশাক পাওয়া যাবে এখানে। অপরাজিতার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ফ্যাশন ডিজাইনার বুলবুল টুম্পা ও ব্র্যান্ড প্রমোটার বারিশা হক।
অনুষ্ঠানে শারমিন সেলিম তুলি বলেন, "আমার ব্যবসা শুরু হয়েছিল ২৪ বছর আগে নারীদের জন্য বুটিক শপ দিয়ে। তারই ধারাবাহিকতায় ফারহানা বক্স ও আমি সিদ্ধান্ত নিয়েছি ঐতিহ্য আর নান্দনিক নকশায় নারীদের পোশাক নিয়ে ফ্যাশন হাউজ দেওয়ার। যার নাম দিয়েছি অপরাজিতা।" তিনি বলেন- আজ থেকে এ অপরাজিতা শুধু আমার আর ফারহানা বক্স এর নয়, বুদ্ধিমত্তা ও সৌন্দর্য দিয়ে পৃথিবীকে জয় করতে চাওয়া সকল নারীদের প্রতিষ্ঠান অপরাজিতা। ফ্যাশন সচেতন দেশী ও বিদেশি নারীদের সৌন্দর্য ও পছন্দকে বিবেচনায় রেখে পোশাক নির্বাচন করা হয়েছে অপরাজিতায়। ঢাকায় বিশেষ করে গুলশানে বসবাসরত বিভিন্ন দেশের নারী এখান থেকে সহজেই কিনতে পারবেন বাংলাদেশের ঐতিহ্য ও প্রাকৃতিক রঙ সমৃদ্ধ শাড়ি, থ্রি পিস ও সেলোয়ার, কামিজ আবার বাঙালী নারীও তাদের পছন্দসই পোশাক কিনতে পারবেন তুলনামূলক কম মূল্যে।
লায়ন ফারহানা বক্স বলেন, অপরাজিতার বৈচিত্র হলো- এখানে কাস্টমাইজ ডিজাইনের দেশীয় পোশাক পাওয়া যাবে। বিশেষ করে দেশীয় জামদানী, কাতান, তাঁতের শাড়ি। এছাড়াও ইন্ডিয়া ও পাকিস্তানের ট্র্যাডিশনাল শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি কালেকশনে আছে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে চাকরি
বাংলাদেশ হোন্ডার নিয়োগ
আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি
ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ
সিটি ব্যাংক ৬ জেলায় নিয়োগ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে স্নাতক পাসে নিয়োগ
মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগ
ইউনাইটেড ফাইন্যান্স অফিসার পদে নিয়োগ
বিকাশের নিয়োগ
প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ, ৪৫ বছরেও আবেদনের সুযোগ
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নেবে ১৬ জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১০০