জুড়ীতে রুম টু রিডের কর্মশালা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলার জুড়ীতে রুম টু রিড বাংলাদেশের ইকুয়ালিটি জেন্ডার পোর্টফোলিও কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের জীবন-দক্ষতা বৃদ্ধি ও জেন্ডার সমতা সুনিশ্চিত করার প্রচেষ্টাকে অব্যাহত ও কার্যকরীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ৮ টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফোকাল শিক্ষক এবং এস. এম. সি সদস্য-অভিভাবক প্রতিনিধি বৃন্দের অংশগ্রহনে "শিশু সুরক্ষা নীতিমালা, যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ এবং যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্র ধর।
মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া, মৌলভীবাজারের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহেদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, একাডেমি সুপারভাইজার তাহমিনা চৌধুরী, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল। কর্মশালা সঞ্চালনার সার্বিক দায়িত্বে ছিলেন রুম টু রিডের প্রোগ্রাম অফিসার ( জেন্ডার ইকুইটি পোর্টফোলিও) চাঁদনী রায়। এছাড়াও প্রোগ্রাম এসোসিয়েট লুবাইনা সুলতানা, ৮টি বিদ্যালয়ের রুম টু রিড এর সোশ্যাল মোবিলাইজার, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, জুড়ী থানার এসআই মোঃ ফরহাদ মিয়া প্রমুখ উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।
রুম টু রিড ২০২২ সালে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও প্রতিটি মেয়ে শিশু যাতে কমপক্ষে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষা সম্পন্ন করতে পারে এবং জীবন দক্ষতা শিক্ষার মাধ্যমে জীবনের কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয় সেই লক্ষ্যে রুম টু রিড "মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রম" বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছে। শিক্ষার্থীদের জীবন-দক্ষতা বৃদ্ধি ও জেন্ডার সমতা সুনিশ্চিত করার মুখে কাজ করে যাচ্ছে রুম টু রিড।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ