ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

জাতি ৫৩ বছরের দুর্দশা থেকে মুক্তি পেতে চায়- মুহাম্মদ শাহাজাহান


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২৫ দুপুর ৩:৩৪

বাংলাদেশ জামায়াতে  ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহাজাহান বলেছেন,জাতি ৫৩ বছরের দুর্দশা থেকে মুক্তি পেতে চায়।শুধুমাত্র ক্ষমতার পালাবদল চায়না সন্ত্রাস,চাঁদাবাজ ও দূর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র চায়।জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গিয়ে জনগনের সেই আশা আকাংখার প্রতিফলন ঘটাতে বদ্ধপরিকর।

শুক্রবার সকাল ৯টায় জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং উপলক্ষে আকবরশাহ থানা জামায়তের উদ্যোগে আয়োজিত ইউনিট দায়ীত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন,পিআর পদ্ধতিতে নির্বাচন,,জুলাই সনদের আইনি ভিত্তি,লেভেল প্লেয়িং ফিল্ড এবং ফ্যাসিস্টের দৃশ্যমান বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবেনা।তিনি আরো বলেন,কেউ কেউ আমাদের বিরুদ্বে অভিযোগ করে জামায়াত নাকি নির্বাচন পিছাতে চায়।আমরা দৃঢ়ভাবে বলতে চাই জামায়াত সবার আগেই তিনশত আসনে প্রার্থী ঘোষণা করে কাজ শুরু করে দিয়েছে কিন্তু অন্যদের ক্ষেত্রে দৃশ্যমান কোনো নির্বাচনী কার্যক্রম চোখে পড়েনা।যারা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান,প্রয়োজনীয় সংস্কারে বাধাগ্রস্ত করছে এবং পিআর পদ্ধতির নির্বাচনের বিরোধীতা করছে নিজেদের ভরাডুবি জেনে তারাই মুলত ফেব্রুয়ারীর নির্বাচনকে পিছিয়ে দিতে চায়।

আকবরশাহ থানা আমীর অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দায়ীত্বশীল সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ডাঃ শাহাদাত হোসেন ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইউসুফ চৌধুরী,থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ও এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীন প্রমুখ।

এমএসএম / এমএসএম

মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে