ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য ফরম বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ১:৪

“তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” - এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়ন বিএনপি নতুন সদস্য ফরম বিতরণ ও নবায়ন এবং মতবিনিময় সভার আয়োজন করে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ইউনিয়নের নৈয়াইর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম ভূঁইয়া বলেন, তারুণ্য হলো পরিবর্তনের মূল চালিকাশক্তি। আগামী দিনের বাংলাদেশ গড়তে তরুণদের অংশগ্রহণ অপরিহার্য। তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন যে, ধানের শীষ হচ্ছে দেশের মানুষের মুক্তির প্রতীক, তাই তাদের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হওয়া উচিত। ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা হবে এবং তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সফল হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুক্তার প্রধান, গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল চৌধুরী এবং বিটেশ্বর ইউনিয়ন ওলামা দলের সভাপতি কাজী মোঃ বাহাউদ্দীন। এছাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ রিপন মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সায়েম মিয়াজী এবং এস এম মোহাম্মদ আলীও বক্তব্য রাখেন। তারা বলেন, বিএনপি সবসময় দেশের মানুষের অধিকার আদায়ে পাশে ছিল এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। সভায় স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক তরুণের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়নে তারা ব্যাপক সাড়া দেন। শেষে আগামী দিনে দলকে সুসংগঠিত করতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার