উত্তরায় বিএনপি নেতা কফিলউদ্দিন'র মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ
বিশিষ্ট শিল্পপতি এবং রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিলউদ্দিন আহমেদ ১৯ সেপ্টেম্বর, শুক্রবার উত্তরা ১০ নং সেক্টরের ২ নং রোডের বড় মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি স্থানীয় মুরব্বিদের সাথে কুশল বিনিময় করেন।
নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে কফিলউদ্দিন আহমেদ মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন, যা পরিবেশ সুরক্ষায় তার আগ্রহের প্রতিফলন। এ সময় তিনি বিএনপি'র 'রাষ্ট্র কাঠামোর ৩১ দফা' শীর্ষক লিফলেট বিতরণ করে দলের রাজনৈতিক বার্তা জনগণের কাছে পৌঁছে দেন।
এম কফিল উদ্দিন বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে সাজানোর জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এ কর্মসূচিতে জনগণের মৌলিক চাহিদা থেকে শুরু করে প্রতিদিনের প্রয়োজনীয় সব কিছুই অন্তর্ভুক্ত রয়েছে। সেই কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে বিএনপি সারাদেশে লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
এম কফিলউদ্দিন আরও বলেন, পরিবেশ দূষণ এখন দেশের জন্য হুমকি। ঢাকা শহর ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে দূষিত দশটি শহরের মধ্যে রয়েছে। তাই দলের চলমান কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। জেলা, উপজেলা ও থানাভিত্তিকভাবে এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।
এই অনুষ্ঠানে বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যা কর্মসূচির গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। তাদের উপস্থিতি এম কফিলউদ্দিন আহমেদের প্রতি দলের সমর্থন এবং স্থানীয় পর্যায়ে তার নেতৃত্বকে প্রকাশ করে।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ