ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

উত্তরায় মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে “শুভ মহালয়া” উদযাপিত হবে


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ১:৩০

প্রতিবারের ন্যায় এবারও আগমনীর সুরে মহালয়ার অনুষ্ঠান আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম ও পূর্ব থানা শাখা। 
আগামী ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার বিকেল ৫টা ৩০ মিনিটে উত্তরার সোনারগাঁও জনপদ এলাকায় অনুষ্ঠিত হবে “শুভ মহালয়া”।

অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে উত্তরা সেক্টর-১৩ এর ৭১, ৭২ ও ৭৩ নম্বর প্লটে, (ইনফিনিটি দোকানের পাশে) নির্ধারিত অঙ্গনে। পূজা কমিটির সাংস্কৃতিক কমিটির পরিচালনায় মহালয়ার সূরধ্বনির মধ্য দিয়ে দেবীর আগমনী বার্তা ছড়িয়ে দেওয়া হবে।

মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানার সাধারণ সম্পাদক শ্রী কমল কান্তি সরকার জানান, মহালয়া হিন্দু ধর্মাবলম্বীদের জন্য দেবী দুর্গাপূজার সূচনা উপলক্ষ্যে এক পবিত্র দিন। এদিন থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং আগমনী গান, চণ্ডীপাঠ ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দেবী দুর্গার আহ্বান জানানো হয়।
উত্তরার পূজা কমিটি সূত্রে জানা যায়, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানে অংশ নেবে। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি, অতিদ্রুতই কাজ শেষ হবে। 
অনুষ্ঠান সফল করার জন্য মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম ও পূর্ব থানা শাখা সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা