ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তারেক রহমানকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসতে হবে: মোস্তফা জামান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ১:৩১

অসহায় হতদরিদ্র সাধারণ মানুষের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তার একার পক্ষে তা সম্ভব নয়। তাই দলের প্রত্যেক নেতাকর্মী উচিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আসুন সবাই মিলে তারেক রহমানের দেশ বিনির্মাণের যে স্বপ্ন তা বাস্তবায়ন করতে তাকে সহযোগিতা করি। 

শুক্রবার বিকেলে রাজধানী তুরাগের রানাভোলা এলাকায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান তিনি এ আহ্বান জানান। 

তিনি বলেন, সকালে খবরের কাগজ খুললেই দেখা যায় তারেক রহমান গ্রাম গঞ্জে অজপাড়া গায়ে যার কথা তার পাশের বাড়ি লোক জানেনা তার চিকিৎসা, তাদের লেখাপড়া, তাদেরকে ঘর করে দেওয়া, তাদের বিদেশ পাঠানো ইত্যাদি দায়িত্ব নিচ্ছেন। যা সাধারণত মানুষের মন ছুঁয়ে গেছে। এছাড়া আমাদের মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হক এক‌ই ভাবে অসহায় গুনি খেলোয়াড়দের খেলার সুযোগ করে দিচ্ছে। এমন সুন্দর বাংলাদেশ আমরা চেয়েছিলাম। যেখানে থাকবে ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা।

তিনি আরো বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আপনারা চোখ কান খোলা রাখুন, নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করার চেষ্টা করছে। তাদেরকে ধরুন, আইন নিজের হাতে তুলে নিবেন না দরকার হলে তাদেরকে আইনের হাতে তুলে দিন। এর পাশাপাশি গণতন্ত্র উত্তরণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে’ উল্লেখ করে সকলকে সর্তক থাকার আহ্বান জানান মোস্তফা জামান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ চাঁন মিয়া বেপারী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম সহ তুরাগ থানা বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা