গোদাগাড়ীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
রাজশাহীর গোদাগাড়ীতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ।
শনিবার(২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ইউএনও ফয়সাল আহমেদকে স্বাগত জানান উপস্থিত সাংবাদিকরা।
এ সময় মতবিনিময় সভায় গোদাগাড়ীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, যোগদানের পর থেকেই বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। আমার দায়িত্ব পালনে কোন ভুল ত্রুটি হলে তা আপনারা নির্দ্বিধায় বলবেন। এছাড়া সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর বিষয়ে দৃষ্টি দেবেন বলে আশ্বস্ত করেছেন।
এছাড়াও মাদক, বাল্যবিয়ে, ভেজাল খাদ্যদ্রব্য, বিভিন্ন অনিয়ম-দুর্নীতিকে রুখে দিতে এবং চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে সভায় ব্যাপক আলোচনা হয়।
উপজেলার বিভিন্ন উন্নয়নে ও পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনিও সাংবাদিকদের সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
“রোজ একই টিফিনে শিশুদের অনীহা: বিকল্প খাবারের দাবি বরুড়ার প্রাথমিক বিদ্যালয়ে”
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ -ডিসি, নরসিংদী
শিবচরে জমি বিরোধে চাচাতো ভাই নিহত, ঘুষির অভিযোগ
বিজয়নগরে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত