চিলমারীতে টি-বাঁধ ও ডানতীর রক্ষা প্রকল্প ভাঙ্গনের মুখে
হুমকিতে পড়েছে চিলমারী শহরের মানুষ। অবিরাম বৃষ্টি আর ব্রহ্মপুত্র নদেও পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গনের মুখে কালিরকুড়া টি-বাঁধ, ডানতীর রক্ষা প্রকল্প ও কাঁচকোল এলাকার প্রায় ২ কিঃমিঃ ওয়াবদা বাঁধ। পানি বাড়লেই আতঙ্ক বাড়ে মানুষের। টি-বাঁধের দু’ধারে রক্ষা প্রকল্পের পিছিং সংযুক্ত না থাকায় ভাঙ্গন আতঙ্ক বেড়েছে দ্বিগুন। স্থানীয় মানুষ অভিযোগ করছেন পানি উন্নয়ন বোর্ড সঠিক সময়ে সঠিক নিয়মে অপরিক্লপিত ও নিম্ন মানের কাজ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত কয়েকদিন থেকে থেমে থেমে বৃষ্টি ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধির কারনে কুড়িগ্রামের চিলমারীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙ্গন। পানি বৃদ্ধির কারনে ভাঙ্গনের মুখে পড়েছে ফকিরেরহাট টি-বাঁধ, ডানতীর রক্ষা প্রকল্পসহ কাঁচকোল এলাকার প্রায় ২ কিঃমিঃ ওয়াবদা বাঁধ। সেই সাথে ভাঙ্গনের মুখে কাঁচকোল বাজার, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ কয়েকটি গ্রাম। হঠাতেই পানি বৃদ্ধি কারনে টি-বাঁধের ডান দিকে প্রকল্পে ভাঙ্গন দেখা দেয়ায় পুরো এলাকায় ভাঙ্গন আতঙ্কে দিন কাটছে। ইতি পূর্বেও ডানতীর রক্ষা প্রকল্পের পিছিংসহ ওয়াবদা বাঁধে কয়েকবার ধস দেখা দিলেও পুনোরায় মেরামত না করে সামান্য নামে মাত্র কিছু জিও ব্যাগ ফেলানো হলেও প্রতি বছর পানি বাড়ার সাথে আতঙ্ক বেড়ে যায়। জিও ব্যাগ ফেলানোর সময় বরাদ্দের চেয়ে কৌশলগত ভাবে কম ফেলানো হয় এবং নেয়া হয় অনিয়মের আশ্রয়।
স্থানীয়রা বলেন, মেরামত না করে গভীর পানিতে জিও ব্যাগ ফেলিয়ে দায় এড়ানো কাজ করে থাকে পানি উন্নয়ন বোর্ড। টি-বাঁধ ভাঙ্গলে ভেঙ্গে যাবে ওয়াবদা বাঁধ সেই সাথে বিলিন হবে ডানতীর রক্ষা প্রকল্প।
সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বলেন, টি-বাঁধ আর ওয়াবদা বাঁধ ভেঙ্গে গেলে পুরো চিলমারী পড়বে ভাঙ্গনের মুখে বিলিন হবে শতশত গ্রাম। গুরুত্বপূর্ন একটি ওয়াবদা বাঁধ, টি-বাঁধ ভাঙ্গনের মুখে এবং ঝুঁকিতে ডানতীর রক্ষা প্রকল্প ।
ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, ডানতীর রক্ষা প্রকল্পের দুই পাশের পিছিং টি-বাঁধের সাথে সংযুক্ত করে ধসের স্থান গুলো মেরামতসহ ভাঙ্গন কবলিত এলাকায় পরিকল্পনা মতাবেক কাজ করলে রোধ হবে ভাঙ্গন।এতে মানুষের আতঙ্ক কেটে যাবে ।
টি-বাঁধ এবং অবদা বাঁধ ভেঙ্গে গেলে সড়ক, রেলপথ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়িঘর ধ্বংস হওয়ার সম্ভবনা রয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান সরেজমিন গিয়েছিলাম এবং ভাঙ্গন রোধে জেলা প্রশাসক বরাবর আবেদন দেয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান জানান, আতঙ্ক হওয়ার মত কিছু নাই, ভাঙ্গন রোধে আমাদের প্রস্তুতি রয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ