ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে আদালতের নির্দেশিত জমিতে নিষেধাজ্ঞা না দিয়ে অন্য জমিতে নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ৪:৩৪

পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট টেংনাপাড়া এলাকার বটতলি বাজারের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ৬টি দোকানে ১৪৪ ধারা জারি করেছে আদালত। একই সাথে আদেশ বাস্তবায়নের জন্য সদর থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়। তবে বিবাদী মোস্তফা আলমের দাবী বাদীপক্ষের নালিশী জমি ৩৬৩ নম্বর খতিয়ানে ১৪৪ ধারা নিষেধাজ্ঞা না দিয়ে অন্য জায়গায় আমার ভোগদখলীয় ৩৬৭ নম্বর খতিয়ানের জমিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন,পার্থ কুমার দত্ত আদালতে আবেদন করেছেন ৩৬৩ নং খতিয়ানের ৩০৯০ দাগের ৪৪ শতকের মধ্যে ৭ শতক। কিন্তু ৩৬৭ নং খতিয়ানের ৩০৯০ দাগে নিষেধাজ্ঞার কারন কি ? পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে বিবাদী মোস্তফা আলম।

গত ১৫ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস এ আদেশ দেন।পরে পুলিশ দুই পক্ষকেই নোটিশ জারি করে। মামলার বিবাদী ও স্থানীয়রা জানান, পুলিশ নোটিশ জারি করবে এটাই স্বাভাবিক কিন্তু প্রতিদিন পুলিশ এসে আমাদের খুঁজাখুঁজি ভয় দেখাচ্ছে।

আদালতের মামলা সূত্রে জানা যায়, পঞ্চগড় সদরের বানিয়াপাড়া এলাকার পার্থ কুমার দত্ত তাহার নিজ নামে ৭ শতকসহ ১ একর জমি গুলশান আলম প্রধান ও জাহাঙ্গীর আলম প্রধানের কাছে জমি ক্রয় করলে দখল প্রদান করেন। কিন্তু ৬ মে সকালে টুনিরহাট টেংনাপাড়া এলাকার মোস্তফার লোকজন দোকানঘর ভাংচুর করে জবর দখল করার জন্য হুমকি দেয়।আশপাশের লোকজন বাধা দিলে চলে যায় তারা, মোস্তফা আলম তার ভোগদখলি দোকান ঘর জবর দখল করে নিতে পারে এবং জমির আকার আকৃতি পরিবর্তন করতে পারে এ মর্মে চলতি বছরের মে মাসে মোস্তফা আলমকে বিবাদী করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে নালিশী জমিতে প্রবেশ করার নিষেধের মর্জি জানায়।এসএ ৩৬৩ নং খতিয়ান ভুক্ত এস এ ৩০৯০ নং দাগে ৪৪ শতক জমির মধ্যে ৭ শতক জমি দাগের পশ্চিমাংশে নালিশী।

পার্থ কুমার দত্তকে মুঠো ফোনে কল দিলে তিনি ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেন।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক মানিক চন্দ্র বলেন,আদালতের আদেশ ছিল। দুইপক্ষ যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে।সে বিষয়টি আমি দুই পক্ষকেই নোটিশ জারি করেছি।তবে কেউ আদালতের আদেশ ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত