শালিখায় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
মাগুরার শালিখায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শানিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন।
সাভায় উপস্থিত ছিলেন, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইমদাদুল হক, আনসার ও ভিডিপি মাগুরা জেলা কমান্ডার মাহবুবুর রহমান সরকার, উপজেলা আনসার ও ভিডিপি ইন্সটেক্টর আলতাফ হোসেন, উপজেলা সিভিল ডিফেন্স এন্ড ফায়ার সার্ভিস অফিসার মোঃ বাহারুল ইসলাম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, পল্লীবিদুৎ আড়পাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ রেজাউল করিম, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট সাব কমিটির সদস্য অরূপ সাহা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আসন্ন দুর্গাপূজায় বহিরাগতদের অনিয়ন্ত্রিত আগমন, প্রতিটা মন্দিরে জেনারেটর রাখার পাশাপাশি নির্বিঘ্নে বিদ্যুৎ সরবরাহ রাখার আহ্বান জানানো হয়। এছাড়া পূজা মন্ডবে আইন শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের পাশাপাশি পূজা উদযাপন কমিটির সদস্যদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন, পূজা উদযাপন কমিটি ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট সাব কমিটির সদস্য সঞ্জয় সরকার।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল