ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২০-৯-২০২৫ বিকাল ৫:৫৪

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার উপজেলা হ্যালিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে তৃণমূল কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উপজেলা বিএনপির সভাপতি পদে আলী আক্কাছ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পদে কলিমুল্লাহ চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদক পদে একে এম সায়েম মজুমদার শিপু ও মিজানুর রহমান মজুমদার নির্বাচিত হন। পৌরসভা বিএনপির সভাপতি পদে আনোয়ার হোসেন নয়ন, সাধারণ সম্পাদক পদে মাঈন উদ্দিন বাহার এবং সাংগঠনিক সম্পাদক পদে আব্দুস সাত্তার ও লোকমান হোসেন নির্বাচিত হয়েছেন। উপজেলা বিএনপির আহবায়ক নজির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সম্মেলন উদ্বোধন করেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। এছাড়া, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, মাহবুব চৌধুরী, নজরুল হক ভূঁইয়া স্বপন, মোস্তফা জামান, সরওয়ার জাহান দোলন, কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি উৎবাতুল বারী আবু, কেন্দ্রীয় ছাত্রদল সাবেক সহ-সভাপতি শোয়েব খন্দকার, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহবায়ক আনোয়ার হোসেন মুকুল প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে বিএনপির পক্ষ থেকে জুলাই যুদ্ধে আহত ও নিহতদের পরিবারকে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও, ২০১৮ সালের ভোটারবিহীন সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে সন্ত্রাসী হামলায় নিহত বিএনপি কর্মী বাচ্চু মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা এবং চলতি বছরের ১ ফেব্রুয়ারি উপজেলার বাঙ্গড্ডায় সন্ত্রাসী হামলায় নিহত হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা সেলিম ভূঁইয়ার পরিবারকে ১৫ লক্ষ টাকার এফডিআর সুবিধা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার