মাদকবিরোধী কঠোর অভিযানে গেন্ডারিয়া থানা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় গেন্ডারিয়া থানা। প্রতিনিয়ত এ থানা এলাকায় অলিতে গলিতে ওপেন হাউসে বিভিন্ন ধরনের মাদক ব্যবসা চালাতো মাদক কারবারিরা। গত কয়েকদিন আগে গেন্ডারিয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে জয়েন্ট করেন গোলাম মর্তুজা।
শনিবার বিকেলে কঠোর অভিযান পরিচালনা করেন গেন্ডারিয়া থানার পুলিশ সদস্যরা। সেখানে দেখা যায় গেন্ডারিয়া থানা এলাকার রেললাইন থেকে নিয়ে প্রতিটা অলিতে-গলিতে এই অভিযান পরিচালনা করেন । এ সময় অভিযান পরিচালনা করে মোট সাতজন আসামি গ্রেফতার করতে সক্ষম হন গেন্ডারিয়া থানা পুলিশ সদস্যরা এবং আসামিদের কাছ থেকে কিছু মাদকদ্রব্যের সরঞ্জাম এবং মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের ছবি নিতে চাইলে সাংবাদিকদের ছবি তুলতে দেয়া হয়নি ।
তবে গ্রেফতারের বিষয়ে গেন্ডারিয়া থানার সেকেন্ড অফিসার মোঃ শিহাবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আসামিদের চেহারার ছবি নেয়া যাবে না এবং আসামিদের নাম ঠিকানার কথা জিজ্ঞাসা করলেও তিনি এড়িয়ে যান এবং বলেন তাদের (আসামি) ডাইরি হয়ে গেলে আমরা আপনাদের জানাবো কিন্তু পরবর্তীতে আসামিদের ব্যাপারে কোন প্রকারের তথ্য দেননি সাংবাদিকদের।
এই অভিযানে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ, তদন্ত অফিসার, অপারেশন অফিসার সহ গেন্ডারিয়া থানার বেশ কয়েকজন পুলিশ সদস্যরা ছিলেন এবং সাথে রাজারবাগ থেকে আগত বেশ কিছু সংখ্যক পুলিশ অফিসারও এই অভিযান পরিচালনা করেন
এ সময় গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন গেন্ডারিয়া থানা এলাকায় কোনো প্রকারের মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ঠাই হবে না এবং যেকোনো ধরনের অপরাধ দমনে আমরা সব সময় সজাগ আছি এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
এমএসএম / এমএসএম
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২