ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

"বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ" হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় নাসির উদ্দিন মিঠু


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২১-৯-২০২৫ দুপুর ১:৬
মৌলভীবাজার জেলার জুড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মৌলভীবাজার-১ বড়লেখা জুড়ী আসনের ২০১৮ সালের বিএনপি মনোনীত এমপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুর মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাসির উদ্দিন মিঠুর বাসভবনে এ মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের  আহ্বায়ক দিবাকর দাসের সঞালনায় সভাপতিত্ব করেন রাধামাধব সেবাশ্রমের সভাপতি ভাগ্য লাল দে। 
 
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল লতিফ, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শাওন দে, গোয়ালবাড়ী ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি  নন্দন দাশ, সাধারণ সম্পাদক সুব্রত দে দিপু, ফুলতলা ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি স্বপন মল্লিক, পশ্চিমজুড়ী ইউনিয়নের সভাপতি কল্যাণ বৈদ্য, উপদেষ্টা অরবিন্দু দাশ, পূর্বজুড়ী ইউনিয়নের সভাপতি সুভাষ রুদ্র পাল, জায়ফরনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক নিল কান্ত দাশ, সাগনাল ইউনিয়নের সাধারণ সম্পাদক হিমাংশু দেবনাথ, জাঙ্গিরাই কালী কাল ভৈরব বাড়ী সভাপতি কন্দ্রপ কন্দ্রপ চন্দ প্রমুখ। এছাড়া মতবিনিময় সভায় বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দসহ হিন্দু ধর্মাবলম্বীদের অনেক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 
 
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন শারদীয় দুর্গোৎসবে যাতে হিন্দু ধর্মাবলম্বী'র মানুষেরা সুন্দর ও সুষ্ঠু ভাবে পালন করতে পারে সে লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্মীয় কোন ভেদাভেদ নেই। সকল ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণ ভাবে যার যার ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। এবারের দূর্গা পূজায় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, যাতে ফ্যাসিবাদী আওয়ামীলীগের কেউ কোন বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে না পারে। আসন্ন দুর্গাপূজায় আমাদের বিএনপির সকল নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের পাশে আছি এবং থাকব। 
মনিরুল ইসলাম, মৌলভীবাজার

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান