ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সন্দ্বীপে প্রান্তীক জেলেদের মানববন্ধন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ২:৫২

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হরিশপুর ইউনিয়নের নাজির সাঁকো এলাকায় ক্ষুদ্র জেলে সম্প্রদায়ের আয়োজনে এবং এসডিআই ও কোস্ট ফাউন্ডেশনের পার্টনারশীপ প্রকল্প ক্লাইমেট চেইঞ্জ এন্ড রেজিলিয়েন্স প্রজেক্ট (সিসিআর) এর সহযোগিতায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২১ সেপ্টেম্বর বিকাল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ীসহ দুই শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালীন সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন প্রান্তিক জেলে দলের সদস্য রমনীমোহন জলদাস এবং সভা সঞ্চালনা করেন সিসিআর প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার বাদল রায় স্বাধীন।

মানববন্ধনের বিষয়গুলোর সাথে একাত্বতা পোষন করে জোড়ালো বক্তব্য রাখেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক জাকের হোসেন বিপুল,জাসাস নেতা মাষ্টার আকবর হোসেন,সন্দ্বীপ প্রেসক্লাবের সহ-সভাপতি ইলিয়াস কামাল বাবু, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি  ইলিয়াছ সুমন, এসডিআই সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী মোঃ  সিরাজুদ্দৌলা,স্মার্ট প্রকল্পের মনিটরিং ও ডকুমেন্টেশন কর্মকর্তা এনায়েত উল্ল্যাহ,সিএসও লিডার শাহাদাৎ হোসেন,প্রান্তিক জেলে দল নেতা  দুলাল সেরাং,পরিমল সেরাং, বাদল জলদাস,সদস্য,কৃষ্ণ জলদাস,শচীরানী,
জুলেখা বেগম,কমিউনিটি প্রতিনিধি  ফাহিমা বেগম প্রমুখ। 

 বক্তারা বলেন—“অভিযান শুরু হলেই নদীতে নামা বন্ধ হয়ে যায়, ঘরে মাছ আসে না, চুলায় আগুন জ্বলে না। অথচ সরকারি বরাদ্দকৃত চাল আসে দুই-তিন মাস পরে। তখন সেই চাল দিয়ে আর কোনো কাজ হয় না। তাই অভিযান শুরুর আগেই চাল বিতরণ করতে হবে।”

তারা অভিযোগ করেন, বর্তমানে সন্দ্বীপে নিবন্ধিত জেলের সংখ্যা মাত্র ৭ হাজার, অথচ এখনো অনিবন্ধিত প্রকৃত জেলের সংখ্যা প্রায় ১৬–১৮ হাজার। ফলে বহু পরিবার সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। বক্তারা তাই ত্রুটিমুক্ত তালিকা তৈরি, বাদ পড়া ১৬ হাজার জেলের দ্রুত নিবন্ধন এবং প্রত্যেকের হাতে কার্ড পৌঁছে দেওয়ার দাবি জানান।

এছাড়া তারা বলেন, অনেক ক্ষেত্রে একই ব্যক্তি একাধিক কার্ড পাচ্ছেন, অথচ প্রকৃত দরিদ্র জেলেরা বঞ্চিত হচ্ছেন। আবার কার্ড থাকলেও তা মৎস্য বিভাগ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা ব্যক্তির হাতে পড়ে থাকে। এসব কার্ড দ্রুত প্রকৃত জেলেদের হাতে ফেরত দিতে হবে।

চালের পাশাপাশি প্রতি পরিবারে ৮–১০ হাজার টাকা নগদ ভাতা দিতে হবে, কারণ দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকলে কেবল চাল দিয়ে সংসার চলে না।চাল বিতরণের সময় গুদাম ভাড়া বা পরিবহন খরচের নামে কোনো টাকা নেওয়া যাবে না।এক কার্ডে একাধিক পরিবারকে ভাগ না করে প্রত্যেক জেলের জন্য আলাদা কার্ড দিতে হবে।জেলেদের বিকল্প কর্মসংস্থান ও স্বল্পসুদে ঋণ–অনুদান চালু করতে হবে।

প্রধান অতিথি জাকের হোসেন বিপুল বলেন- অভিযান শুরুর আগে চাল দিতে হবে। একই সঙ্গে পুরো সন্দ্বীপে  বাদ পড়া ১৬ হাজার জেলের নিবন্ধন সম্পন্ন করে প্রকৃত জেলেদের কার্ড তাদের হাতে তুলে দিতে হবে।
“নিষেধাজ্ঞার সময়ে শুধু চাল নয়, নগদ টাকা ছাড়া পরিবার চালানো যায় না। অথচ চাল ছাড়ানোর নামে অতিরিক্ত টাকা নেওয়া হয়—এটি সম্পূর্ণ অন্যায়।”

জাসাস নেতা আকবর হোসেন বলেন—“ত্রুটিমুক্ত তালিকা ছাড়া প্রকৃত জেলেরা সহায়তা থেকে বঞ্চিত হয়। এ তালিকা দ্রুত হালনাগাদ করতে হবে এবং অনিবন্ধিত সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান ও স্বল্পসুদে ঋণ–অনুদান চালু করা জরুরি।”

মানববন্ধনে ক্ষুদ্র জেলেরা হুঁশিয়ারি দিয়ে বলেন—
“অভিযান শুরুর আগে চাল বিতরণ, বাদ পড়া জেলেদের নিবন্ধন, ইস্যুকৃত কার্ড হস্তান্তর এবং ত্রুটিমুক্ত তালিকা প্রণয়ন না হলে তারা ন্যায্য অধিকার আদায়ে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।”

এমএসএম / এমএসএম

কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি

বারহাট্টায় কাল্‌ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ

নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ

রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ

কুতুবদিয়া ‎ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া

চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর রোগীর মৃত্যু, তদন্তে জেলা স্বাস্থ্য বিভাগ