ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ভারপ্রাপ্ত আহবায়ক থেকে আহবায়ক পদে মনোনীত হলেন দক্ষিণখানের হেলাল তালুকদার


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ৪:২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-ঢাকা মহানগর উত্তরের আওতাধীন দক্ষিণখান থানা বিএনপির মোঃ হেলাল তালুকদারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক থেকে  আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে তাকে দক্ষিণখান থানা বিএনপি-কে সুসংগঠিত ও গতিশীলভাবে পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এই পদায়নের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। দলীয় শীর্ষ নেতৃত্ব আশা প্রকাশ করেছেন যে,  হেলাল তালুকদার দক্ষিণখান থানা বিএনপি-কে নতুন উদ্যমে পরিচালনা করবেন এবং স্থানীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন।

পদায়নপত্রে উল্লেখ করা হয়েছে যে,  হেলাল তালুকদারকে দলের নির্দেশনা ও নীতি অনুসারে থানা পর্যায়ে জনসাধারণের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং দলের কার্যক্রম শক্তিশালী করতে কাজ করতে হবে।

পদায়নপত্রে স্বাক্ষর করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক, যিনি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের বৈধতা নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, এই পদোন্নতি দক্ষিণখান থানা বিএনপি-কে আরও সক্রিয় ও সম্প্রসারিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। নেতৃবৃন্দ আশা করছেন, নতুন আহ্বায়কের নেতৃত্বে থানা পর্যায়ে জনসাধারণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং স্থানীয় সমস্যা সমাধানে দলের কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা