উত্তরায় শুভ মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভ উদ্বোধন
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়ার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর উত্তরা ১৩ নং সেক্টরের প্লট-৭১,৭৩ (ইনফিনিটির পাশে), সোনারগাঁও জনপথ রোডে অস্থায়ী মন্দির প্রাঙ্গণে মহালয়ার শুভ উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন শ্রী দিলীপ কাজুড়ী, আহ্বায়ক শারদোৎসব ২০২৫ ও প্রধান উপদেষ্টা মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা শাখা।
বিশেষ অতিথি ছিলেন শ্রী পরিমল কুমার সোম, যুগ্ম-আহ্বায়ক শারদোৎসব ২০২৫ ও প্রধান উপদেষ্টা মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পূর্ব থানা শাখা।শুভ মহালয়া উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন, শ্রীমতি মৌসুমী চট্টোপাধ্যায়,
বিশেষ উপদেষ্টা মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম ও পূর্ব থানা শাখা। স্বাগত বক্তৃতা দেন শ্রী বিমল কুমার সাহা, সদস্য সচিব শারদোৎসব ২০২৫ ও সভাপতি মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পূর্ব থানা শাখা।অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রী কমল কান্তি সরকার, সাধারণ সম্পাদক মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা শাখা এবং শ্রী সুপ্লব চৌধুরী, সাধারণ সম্পাদক মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পূর্ব থানা শাখা।
সভাপতিত্ব করেন, শ্রী নিত্য গোপাল সরকার, সভাপতি মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা শাখা ও সদস্য সচিব, শারদোৎসব ২০২৫।উপস্থিত বক্তারা শুভ মহালয়ার মাধ্যমে অসুরের বিরুদ্ধে দেবীর আহ্বানকে নতুন উদ্দীপনা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার বার্তা হিসেবে তুলে ধরেন।
তাঁরা বলেন, ধর্মীয় উৎসব শুধু আচার-অনুষ্ঠান নয়, বরং তা সমাজে ঐক্য, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার অনন্য দৃষ্টান্ত।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ