ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার আলেম সমাজ নিরাপদে ছিল: মোস্তফা জামান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ৪:৪৯

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যতবার এসেছে ততবার এ দেশে ইসলামের বিজয় হয়েছে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার আলেম সমাজ নিরাপদে ছিল বলে মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান। 

সোমবার দুপুরে উত্তরা ১০ নম্বর সেক্টর, জামিয়া ইসলামিয়া রানাভোলা ও মসজিদ খালিদ বিন ওয়ালিদ (রা.) এর ২০২৪-২৫ ইং বার্ষিক সমাপনী ও বোর্ড পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতায় যতবার এসেছে আলেম সমাজের উপর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম এর মধ্য দিয়ে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার ইমামদের সম্মানের জায়গায় রাখা হয়েছে। তাদেরকে সর্বোচ্চ সম্মান দেয়া হয়েছে। বিএনপি'র কারণে দেশব্যাপী মসজিদ মাদ্রাসা বিস্তার লাভ করেছে। তিনি বলেন, একটি পক্ষ মসজিদ মাদ্রাসা দখল করার চেষ্টা করছে। আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের অপচেষ্টা মোকাবেলা করার জন্য আহ্বান জানান। এছাড়া স্বৈরাচার আওয়ামী লীগ সহযোগী ওলামা লীগের যে সকল আলেমের বেশে জালেম রয়েছে তাদের সে সকল দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান। 

হাজী সৈয়দ আহমেদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, হাজী চান মিয়া বেপারী, ইঞ্জিনিয়ার জাফর ইউসুফ বুলবুল, মুফতি গোলাম কিবরিয়া, মাওলানা শহিদুল ইসলাম দা. বা. এবং মুফতি আহমদ শফী দা. বা. প্রমুখ সহ জামিয়া ইসলামিয়া রানাভোলা মাদ্রাসার নারী শিক্ষার্থীরা। 

এসময় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা