ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে নাগরিক সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না: মোস্তফা জামান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ৩:২৮

রাজধানীর উত্তরখানে গ্যাসের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উত্তরখান কুড়িপাড়া এলাকায় প্রধান সড়কে এই কর্মসূচি পালন করে উত্তরখান থানা স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় বাসিন্দারা। 

এমন সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন মোস্তফা জামান বলেন, গ্যাস, বিদ্যুৎ পানিসহ সব ধরণের নাগরিক চাহিদা পূরণের লক্ষে কাজ করছে বিএনপি। বিএনপি ক্ষমতায় গেলে নাগরিক সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না। এছাড়া উত্তরখান, দক্ষিণখান, তুরাগ  ও খিলক্ষেত এলাকা গুলোতে ব্যাপক উন্নয়ন করা হবে। 

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় মানবিক ও জনদুর্ভোগ মুক্ত ঢাকা ১৮ আসন বিনির্মাণে সর্বসাধারণের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। 

তিনি বলেন, গ্যাস বিদ্যুৎ পানি রাস্তাঘাট সংস্কার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত নগরী ও নাগরিক সেবা সহ সকল প্রকার মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে বিএনপি কাজ করছে। আমি আপনাদেরকে বলতে চাই, নাগরিক অধিকারের আদায়ের আমি আপনাদের পাশে আছি। এসময় গন স্বাক্ষরের আহ্বান জানান মোস্তফা জামান। অতি দ্রুত এসব সমস্যাগুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।

এসময় সড়কে যানজট সৃষ্টি হলে মানববন্ধন বন্ধ করে সড়ক থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সরে যাওয়ার আহবান জানান। সাধারণ মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কাছ থেকে নেতাকর্মীদেরকে বিরত থাকার অনুরোধ জানান মোস্তফা জামান।

 

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার