ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় "অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন" নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশা শীর্ষক গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ৩:৪১

কুষ্টিয়ার দিশা ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারে আজ অনুষ্ঠিত হয়েছে "অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশা" শীর্ষক এক গুরুত্বপূর্ণ গোল টেবিল আলোচনা। গোল টেবিল আলোচনায় নাগরিক সমাজের প্রতিনিধিগণ আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে তাঁদের প্রত্যাশা, উদ্বেগ ও করণীয় নিয়ে খোলামেলা মতবিনিময় করেন। বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সকল অংশীজনের দায়িত্ব। আলোচনায় বক্তারা নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা, ভোটারদের নিরাপত্তা ও অংশগ্রহণ, নির্বাচনী সহিংসতা প্রতিরোধ, গণমাধ্যমের স্বাধীন ভূমিকা এবং নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর জোর দেন। এছাড়াও, তরুণদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ এবং তথ্য প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের গুরুত্ব নিয়েও আলোচনা হয়। গোল টেবিল আলোচনায় কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের সমাজকর্মী, শিক্ষাবিদ, সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনৈতিক বিশ্লেষকসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশ নেন। এ ধরণের উদ্যোগ গণতান্ত্রিক চর্চাকে আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের