সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় জয়নাল আবেদীন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের একটি ওয়ার্ডের বিএনপি নেতা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
জয়নাল আবেদীন বারৈয়ারঢালা ইউনিয়নের শফি মিজি বাড়ির মৃত মীর হোসেনের ছেলে এবং ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। তিনি ইউনিয়নের ছোট দারগারোহাট বাজারের একজন ব্যবসায়ী ছিলেন। তার এক ছেলে ও দুই মেয়ে আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সেবা ফিলিং স্টেশন থেকে নিজের মোটরসাইকেলে তেল নিয়ে মহাসড়কে উঠার পরপরই একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত কাভার্ডভ্যানটি আটক করেছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস