মোজো সরবরাহ কর্মীকে আক্রমণ করতে ঝাঁপিয়ে পরলো আর রহমান ফার্মাসীর ৩ কর্মচারী
গুলশান ২ নং মেইন সড়কে জাহেদ প্লাজা এলাকায় আর রহমান ফার্মার শক্তিশালী ৩ কর্মচারী অসহায় এক কিশোরকে আক্রমণ করতে তার ওপর ঝাঁপিয়ে পরে। গতকাল ২২ সেপ্টেম্বর বিকেলে প্রায় ১৫/২০ জন পথচারীদের সম্মুখে এমন ঘটনা ভিডিও করছে দৈনিক সকালের সময়। ওই কিশোরের নাম মো: তোফায়েল আলম। তোফায়েল আকিজ গ্রুপের কোমল পানীয় "মজো" সরবারহকারীদের একজন। আকিজ কোম্পানির এই কিশোর ডেলিভারিম্যানের বক্তব্য থেকে জানাযায় দোকানে মোজা কোম্পানির ফ্রিজে অন্য অন্য পণ্য বোঝাই বা পূর্ণ কিন্তু "মোজো" ওই ফ্রিজে নাই। দোকানী ও মোজো ডেলিভারিম্যানের কথপোকথনকালে ওই দোকানে উপস্থিত ছিলো দৈনিক সকালের সময়ের বিশেষ প্রতিনিধি। বাদানুবাদের একপর্যায়ে দোকানের ভিতরে অবস্থানকালে যখনই ৩জন দোকানী ওই কিশোর ডেলিভারিম্যানকে মারতে তেরে আসে তখন ডেলিভারিম্যান দোকানের বাইরে বেরিয়ে যায়। সাথেসাথেই দোকানের ভেতর থেকে শক্তিশালী ৩ দোকানী গেটের বাইরে বের হয়ে ঝাঁপিয়ে পরে ওই অসহায় ডেলিভারিম্যানের ওপর। দোকানীরা মোজোর এই ডেলিভারিম্যনকে চোর বলে কিল ঘুষি দিয়ে টেনে তাদের দোকানের ভেতরে ঢুকাতে চেষ্টা করছিলো, কিশোর ডেলিভারিম্যানকে ধাক্কা দিলে দোকানের গেটে লোহার সিঁড়ির বাকে পা ঢুকে গেলে তার পা ভেঙে যাওয়ার উপক্রম হয়। এতে প্রচন্ডভাবে মচকে যায় কিশোর তোফায়েলের পা। দোকানীরা তখনও তাকে ধাক্কা দিতে থাকে। এই পর্যায়ে সকালের সময় ঘটনার ভিডিও ধারণ শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং দুই পক্ষের বক্তব্য রেকর্ড করে সকালের সময়। আর রহমান ফার্মেসী গুলশান ২ নং সার্কেলে জাহেদ প্লাজার ১৪ নং দোকান।
এমএসএম / এমএসএম
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২