ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে নিহত ১৪, নিখোঁজ ১২৪


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২৫ দুপুর ১২:২০

দক্ষিণ চীন সাগরে উদ্ভূত সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে এ পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ৩০ জন।
তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জেলা হুয়ালিয়েনের প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান-তিন এএফপিকে নিশ্চিত করেছেন এ তথ্য। মঙ্গলবার হুয়ালিয়েনের উপকূলেই আছড়ে পড়েছে রাগাসা। ক্ষয়ক্ষতিও হয়েছে এ জেলাতেই বেশি।
এএফপিকে লি কুয়ান-তিং বলেন, “আমাদের ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী, ঝড়ের আঘাতে এ পর্যন্ত হুয়ালিয়েনে ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৮ জন। এছাড়া এখনও কমপক্ষে ৩০ জন নিখোঁজ অবস্থায় আছেন। তাদের সন্ধান পেতে উদ্ধাকারী বাহিনীর তৎপরতা চলছে।”
পরে এক বিবৃতিতে নিখোঁজের হালনাগাদ সংখ্যা ১২৪ জন বলে উল্লেখ করেছে ফায়ার সার্ভিস। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রবল বর্ষণের জেরে হুলিয়েনের একটি হ্রদের সীমানা ভেঙে পুরো শহর পানিতে ভেসে গেছে। শহরের অনেক এলাকা দো’তলা সমান উচ্চতার পানিতে ডুবে গেছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
এক  প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রাগাসার প্রভাবে তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের তীরবর্তী অপর স্বায়ত্বশাসিত দ্বীপ ভূখণ্ড হংকংয়ের ওপর দিয়ে ব্যাপক মাত্রার ঝেড়ো হওয়া বয়ে গেছে, ভারী বর্ষণও হয়েছে। সোমবার থেকেই হংকংয়ে ১০ নম্বর সতর্কতা জারি করা হয়েছিল।
ব্যাপক শক্তি ও বিধ্বংসী ক্ষমতার জন্য দক্ষিণ চীন সাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত টাইফুন রাগাসাকে সুপার টাইফুন বলে উল্লেখ করেছেন ফিলিপাইন, চীন এবং তাইওয়ানের বিজ্ঞানীরা। সোমবার স্থানীয় সময় বিকেল ৩ টার দিকে যখন ফিলিপাইনের উপকূলে আছড়ে পড়েছিল রাগাসা, সে সময় সেখানে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩০ কিলোমিটার।
ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাগায়ানের বাতানিজ দ্বীপের উপকূলে আছড়ে পড়েছিল রাগাসা। এই দ্বীপটি থেকে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলের দূরত্ব ৭১০ কিলোমিটার।
রাগাসার প্রভাবে দক্ষিণ চীন সাগরের তীরবর্তী ফিলিপাইন, তাইওয়ান, হংকং এবং চীনের গুয়াংডং প্রদেশে রোববার থেকেই শুরু হয়েছে ঝড়ো হওয়া এবং ভারী বর্ষণ। হংকংয়ে একজন মা এবং তার ৫ বছরের ছেলে সাগরের জলোচ্ছ্বাসে ভেসে গেছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে, মঙ্গলবার হংকং উপকূলে জলোচ্ছ্বাসের সময় ঢেউয়ের সর্বোচ্চ উচ্চতা ছিল ১৩ ফুট।
তবে ফিলিপাইন ও তাইওয়ান থেকে এখনও কোনো নিহত বা নিখোঁজের সংবাদ আসেনি।
সাগরে উদ্ভূত ঘূর্ণিঝড়কে যুক্তরাষ্ট্রে বলা হয় হারিকেন। যখন কোনো হারিকেন বিপুল এলাকাজুড়ে গুরুতর ক্ষয়ক্ষতি সাধনের মতো শক্তিশালী হয়ে ওঠে, তখন সেটিকে বলা হয় ক্যাটাগরি ৫ হারিকেন।
সুপার টাইফুন রাগাসাকে ক্যাটাগরি ৫ হারিকেনের সঙ্গে তুলনা করেছেন ফিলিপাইন ও চীনের আবহাওয়াবিদরা।
সূত্র : রয়টার্স, এএফপি

 

Aminur / Aminur

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক