উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, জলাশয় উদ্ধার ও লেক সবুজায়নের দাবিতে বিএনপির মানববন্ধন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জলাশয় পরিষ্কার ও সংরক্ষণ কার্যক্রমের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড় সংলগ্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর অঞ্চল-৬ কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা ঢাকা-১৮ আসনের অধীনে অবস্থিত সকল লেক ও খাল পুনঃখনন, দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও স্থানান্তর এবং জনস্বার্থে সবুজায়ন বৃদ্ধির জোর দাবি জানান।মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আফাজ উদ্দিন বলেন "ঢাকা মহানগরের জলাশয়গুলো আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত। অথচ দখল ও দূষণে আজ এসব খাল-লেক মৃতপ্রায় অবস্থায় রয়েছে। পরিবেশ রক্ষায় জলাশয় খনন ও সংরক্ষণ এখন সময়ের দাবি। এ জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ, পানি প্রবাহ স্বাভাবিককরণ এবং দুই পাশের সবুজায়নের মাধ্যমে প্রকৃতি ও নগরবাসীকে বাঁচাতে হবে।
তিনি আরও বলেন, ‘ঢাকা-১৮ আসনের জলাশয়গুলো পুনরুদ্ধার হলে শুধু পরিবেশ নয়, সাধারণ মানুষের জীবনযাত্রাও সহজ হবে। আমরা দাবি জানাই, দ্রুত সময়ের মধ্যে খাল ও লেক পুনঃখনন করে জনস্বার্থে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।
মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ