ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২৪-৯-২০২৫ বিকাল ৫:৩০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে ৭ ও ৮ নং ওয়ার্ডের

 পাঁচ গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেছে। গতকাল বুধবার দুপুরে খাসনগর দিঘীর পূর্বপাড়ে পাঁচ গ্রামের কয়েক শত নারী, পুরুষ ও শিশু একত্রিত হয়ে এ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী জানান, পৌর এলাকার ৭নং ওয়ার্ডের খাসনগর দিঘীর পূর্বপাড়, দৌলেরবাগ, হাতকোপা এবং ৮নং ওয়ার্ডের চৌদানা গ্রামসহ মোট পাঁচটি গ্রামের মানুষ প্রতি বর্ষা মৌসুমে চরম জলাবদ্ধতার শিকার হচ্ছে। পানি নিষ্কাশনের খাল ভরাট করে ফেলায় এখানে পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে এখানকার রাস্তা ও গ্রাম পানির নিচে তলিয়ে যাচ্ছে ফলে স্থানীয় বাসিন্দারা চরম দূর্ভোগের শিকার হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, জলাবদ্ধতার কারণে এখানকার শিক্ষার্থীরা নোংরা পানির উপর দিয়ে যাতায়াত করে এতে তারা পানি–বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া মুসল্লিরা পানির কারণে মসজিদে যেতে পারে না। প্রাত্যহিক নানা কাজকর্মেও বিঘ্ন ঘটছে এ জলাবদ্ধতার কারণে।

এলাকাবাসীর পক্ষে আবুল কাশেম বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য সোনারগাঁ পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসে একাধিকবার আবেদন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।

এ ব্যাপারে  সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের  মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ করেননি।

 

এমএসএম / এমএসএম

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ

উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান