ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ফয়সাল উদ্দিন হাশমি'র হত্যার বিচারের দাবিতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৫-৯-২০২৫ দুপুর ৩:৪৫

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা ফয়সাল উদ্দিন হাশমি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই উপজেলা চত্বরে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন পুলিশের এক সাবেক অতিরিক্ত পুলিশ সুপার বারবার মামলার তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করছেন। এতে দীর্ঘ সাত বছর পেরিয়ে গেলেও হাশমি হত্যার বিচার মিলছে না। তারা জানান, ২০১৮ সালে ঢাকা জেলা যুবলীগের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহুর নেতৃত্বে একদল সন্ত্রাসী হাশমিকে উপুর্যপরি ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে। কিন্তু নিহতের মা বারবার আদালতে গিয়েও ন্যায়বিচার পাননি। দ্রুত বিচার না হলে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার