আত্রাইয়ে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে আসন্ন সারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের সাথে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় অত্র ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়েছে। পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সহকারী সচিব বিপ্লবের সঞ্চালনায় সভায় বক্তারা শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
উক্ত মতবিনিময় সভায় সভাপতি তার বক্তব্যে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপত্তায় সম্পন্ন হবার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব শুধু উপাসনারই সময় নয়, এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করারও সময়। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা আমাদের সমাজের শান্তি ও সম্প্রীতির মূল ভিত্তি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী বরুণ কুমার, মানবাধিকার কর্মী স্বপন কুমার ও এ্যাড: সনৎ কুমার প্রামানিক।
এসময় উপস্থিত ছিলেন,পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. জহুরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য পিয়ারা বেগম ও ৫১ টি পুজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান