ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে পরিত্যক্ত মিলে মেশিনের চাপায় প্রাণ গেল শ্রমিকের


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২৫ দুপুর ৩:৫৬

সীতাকুণ্ডে জে কে স্টিল রোলিং মিলে কাজ করার সময় রাজু চৌধুরী মিন্টু (৩০) নামের এক শ্রমিক মেশিনের চাপে পড়ে নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ছয়টার সময়  উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের এসকেএম এলাকার এ দুর্ঘটনা ঘটে।

সে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার মুহুরী পাড়ার বাসিন্দা।এদিকে শ্রমিক নিহতের ঘটনায় বিষয়টি কারখানার ভিতরে জানাজানি হলে পালিয়ে যায় কারখানার কর্মকর্তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ খবর ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

‎কারখানার দায়িত্বরত সিকিউরিটি নুরুল আমিন বলেন, নিহত শ্রমিক কারখানায় কাজ করার সময় হঠাৎ মেশিনের চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।

‎কারখানার হিসাব রক্ষক মো. ‎কারখানার হিসাব রক্ষক মো. আজিম জানান, তাদের কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ। তারা রোলিং মিলের প্রয়োজনীয় সকল মেশিন ও মালামাল অন্যত্র সরিয়ে নিতে শ্রমিক দিয়ে কাজ করছিলে এসময় একটি  মেশিন পড়ে এদূর্ঘটনা ঘটে। 

‎সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন