নবীনগরে জুঁই হত্যার প্রতিবাদে ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁই হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে ৬ শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। শিক্ষার্থীদের হাতে ছিলো জুঁই হত্যার বিচারের দাবিতে লেখা বিভিন্ন প্লে-কার্ড।
কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, “জুঁই ছিল শান্ত স্বভাবের মেয়ে, তার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে, আমরা তার সর্বোচ্চ বিচার চাই।”
সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, “একজন তরুণীকে এভাবে নৃশংসভাবে হত্যা করা মেনে নেওয়া যায় না। জুঁই আমাদের গর্ব ছিল, তার স্বপ্ন ছিল উচ্চশিক্ষা অর্জনের। সেই স্বপ্ন মাঝপথে থেমে গেল। হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”
শিক্ষার্থীরা আরও জানান, “আজ আমরা শিক্ষার্থীরা ন্যায়বিচারের জন্য রাস্তায় নেমেছি। যদি হত্যাকারীদের গ্রেফতার না করা হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
উল্লেখ্য, গত শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কচুরিপানা তুলতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি জুঁইয়ের মরদেহ দেখে আঁতকে ওঠেন। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। মৃত ফারজানা আক্তার জুঁই লাউরফতেহপুর ইউনিয়নের আবুল হাসনাতের মেয়ে। তিনি ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করে নবীনগর সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান