ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৫-৯-২০২৫ দুপুর ৪:৭

রাজশাহীর তানোর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব নাঈমা খাতুনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্বাগত জানিয়েছে তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউএনও কার্যালয়ে ক্লাবের সভাপতি মোহা: সোহানুল হক পারভেজ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোসা: তারিনা সুলতানা এবং সফরসঙ্গী হিসেবে উপস্থিত উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেনের উপস্থিতিতে এ শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)-এর সকল সদস্যবৃন্দ নবাগত ইউএনও নাঈমা খাতুনকে তানোর উপজেলায় যোগদানের জন্য অভিনন্দন জানান এবং তাঁর সুস্থ, সফল ও কার্যকর কর্মজীবনের জন্য শুভকামনা করেন। নবাগত ইউএনও নাঈমা খাতুনও তাঁদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি তানোরের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও জনসেবায় গতি আনতে সকল দপ্তরের সহযোগিতা কামনা করেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে তাঁর যোগদানের মাধ্যমে তানোর উপজেলায় উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ আরও দ্রুত ও সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারবে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার