ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

ভেড়ামারার মূলধারার সাংবাদিক ছাড়াই ডিসি'র মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৯-২০২৫ দুপুর ৪:৫৬

কুষ্টিয়ার ভেড়ামারার মূলধারার সাংবাদিকদের বাদ দিয়েই নবাগত ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরিফীনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আমন্ত্রণ জানানো হয়নি ইত্তেফাক, কালবেলা, যুগান্তর, মানবজমিন, ইনকিলাব, সংগ্রাম, প্রতিদিনের সংবাদ,রজনবাণী, সমকাল, আমার দেশ, দৈনিক বাংলা জাতীয় পত্রিকা সহ ডিএফপি তালিকাভূক্ত স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধিদের। 

২৫শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিনি অডিটোরিয়ামে বেলা ১২ টায় এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলা প্রশাসন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের সাথে ভেড়ামারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজ ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় বরাবরের মতো মূল ধরার সংবাদপত্র ইত্তেফাক, কালবেলা, যুগান্তর, মানবজমিন, ইনকিলাব, সংগ্রাম, প্রতিদিনের সংবাদ, প্রতিদিনের বাংলাদেশ, সমকাল, জনবাণী, আমার দেশ, যায়যায়দিন, দৈনিক বাংলার স্থানীয় প্রতিনিধিদের বাদ রাখা হয়। যা স্থানীয় সংবাদ কর্মীদের মধ্যে হতাশা আর ক্ষোভের সৃষ্টি করে।

ভেড়ামারায় যুগান্তরের সিনিয়র সাংবাদিক রেজাউল করিম বলেন, ৫০ বছর ধরে সাংবাদিকতা করে আসছি। ডানপন্থী চেতনায় বিশ্বাসী হওয়ায় বিগত ১৭ বছর অবহেলিত ছিলাম। ৫ আগস্ট পরবর্তী উপজেলা প্রশাসনের একটাও আমন্ত্রণ পায় নাই। ডিসির সাথে মতবিনিময় সভাতেও আমাকে ডাকা হয় নাই। এটা সাংবাদিক সমাজের লজ্জা। 

ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমি সব সাংবাদিককে দাওয়াত দিতে বলেছি। বিষয়টি আমি দেখছি।

এমএসএম / এমএসএম

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি