কালীগঞ্জে ১শ ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
গাজীপুরের কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহর ৫ম কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ ১শ ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ কালীগঞ্জ শাখা এই বৃত্তি প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সংগঠনের কালীগঞ্জ শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মেধার স্বাক্ষর রাখা ১৩০ জন শিক্ষার্থীর মাঝে পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের প্রত্যেককে ৫ হাজার টাকা, ৩ হাজার এবং ২ হাজার টাকার বিশেষ বৃত্তি প্রদান করে উৎসাহিত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র বিনির্মাণে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আধুনিক বিজ্ঞান ও ধর্মের সমন্বয়ে একটি নিরাপদ সমাজ গঠন করাই আমাদের ব্রত হওয়া উচিত। তিনি কৃতী শিক্ষার্থীদের সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ গাজী রুহুল আমীন কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, কালীগঞ্জ ইমাম পরিষদের সভাপতি মাওলানা ইসমাঈল হুসাইন মির্জা, তানযীমুল মাদারিসিল কওমীয়্যাহর উপদেষ্টা মাওলানা মোকাররম হুসাইন এবং কালীগঞ্জ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন গাজীপুরী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন