মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন কার্পাসডাঙ্গার নাসিফ রেজা
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের কৃতী সন্তান নাসিফ রেজা মেডিকেল অফিসার হিসেবে (ইউনানি) নিয়োগ পেয়েছেন। নাফিজ রেজা কার্পাসডাঙ্গা বাজারপাড়া ও পীরপুরকুল্লা নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালেকুজ্জামানের মেজো ছেলে এবং প্রয়াত শিক্ষক নজির আহম্মেদের নাতি। বর্তমানে নাসিফ রেজার নতুন কর্মস্থল দিনাজপুর জেলার কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
তার এই সাফল্যে শুভকামনা জানিয়েছেন- কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার (হোমিও) ডা. হারুন অর রশিদ, বাঘাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়ার রহমান, প্রভাষক আশরাফ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন, সাংবাদিক শামীম রেজা, সাংবাদিক শরিফ রতন, মেহেদি হাসান মিলন, বিল্লাল হোসেন।
নাসিফ রেজা কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০১২ সালে দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন। তার এই সাফল্যের জন্য তার গর্বিত পিতা-মাতা সকলের নিকট দোয়া চেয়েছেন, তিনি যেন দেশ ও জনগণের সেবা করতে পারেন।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত