নড়াইলে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে নড়াইলের বাঁশগ্রাম ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে দারিয়াপুর বাজার সংলগ্ন বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বাঁশগ্রাম ইউনিয়ন ওলামা বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুফতি মো: বদিয়ার রহমান। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, নড়াইল জেলার সভাপতি মাওলানা মো: খায়রুজ্জামান এবং নড়াইল-২ আসনের ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাজুল ইসলাম, নড়াইল সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন আলোচনায় অংশগ্রহণ করেন।
এ সময় জামায়াত নেতা মো: আয়ুব হোসেন খান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: শরিফুল ইসলাম, বাঁশগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো: মনিরুজ্জামান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,
আলোচনায় জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেন, আমরা মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই, রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ ব্যতীত হাশরের কঠিন ময়দানে কেউ মুক্তি পাবেন না।একজন মুসলমান হিসেবে রাসুল (সা.) এর পথ অনুসরণ করা আমাদের ঈমানের অংশ।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার